সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

সৌদিতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফের বিশ্বজয় বাংলাদেশের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র পবিত্র মক্কাতুল মুকাররামার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ এ ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে দেশের মারকাযু ফয়জিল কুরআর আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। 

পাশাপাশি একই প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক্ব।

আজ ২১ আগষ্ট বুধবার বাদ ইশা মসজিদুল হারামের বরেণ্য ইমাম,খতীব, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল, মক্কাতুল মুকাররমা সহকারি গভর্নর, রাজধানী রিয়াদের গভর্নর সহ বিভিন্ন মেহমানদের উপস্থিতিতে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। 

এতে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেষ্ট ও নগদ ০০ রিয়াল পুরস্কার লাভ করে। 

হাফেজ মুয়াজ এর আগে গত ২৯ মে ২০২৪ইং তারিখে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সৌদি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার (৪র্থ গ্রুপে) বাংলাদেশের প্রতিনিধি  নির্বাচিত হয়। 

উল্লেখ্য, হাফেজ মুয়াজ মাহমুদ ২০২৩ সালে ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধাতালিকা অর্জন করেছিল। দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা মুরতাযা হাসান ফয়েজী।
 
হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ