মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো : পানি উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাবো।

তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে। তিস্তাসহ ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো রয়েছে, সেগুলো নিজেদের অধিকারের বিষয়ে দেশটির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে ভারতের সঙ্গে বন্ধুপ্রতীম সম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে যাবে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশের নদী রক্ষায় বিশ্ব ব্যাংক আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। এরই মধ্যে পরিবেশ অধিদফতরকে দেশের সবচেয়ে দূষিত নদীর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দিতে বলা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, পলিথিন বন্ধে আগামী সেপ্টেম্বর মাস থেকে অভিযান শুরু হবে। ‘নদী রক্ষায় হাজার কোটি না হলেও ছোট ছোট প্রকল্প নেওয়া হবে’, উল্লেখ করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ