মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

১৬ দিনে রেমিট্যান্স ১১৫ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৮ লাখ ৭৩ হাজার ডলার। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে ৫ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার। গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও অঙ্কটা প্রায় এমনই ছিল। 

সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা হচ্ছে। যে কারণে প্রবাসী আয় বাড়ছে। 

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। যার প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে দেশে। এতে সরকার প্রণোদনা বাড়ায়। পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ