বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শৈলকুপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা প্রতিনিধি)

শৈলকুপা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কবিরপুর হাসপাতাল জামে মসজিদে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে হাফেজ ইকরামুল ইসলামকে সভাপতি এবং হাফেজ হুসাইন আহমাদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লাল, উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শৈলকুপায় খেলাফত যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি ইসলাম, আদর্শ ও নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান তারা।

পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ