বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা জেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় (২৭)।

জানা গেছে, আনোয়ারা বেগম পরিবার নিয়ে সিলেট থেকে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোরে তারা মাইক্রোবাসযোগে সিলেট ছেড়ে যান। নবীগঞ্জের মডেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় ও যাত্রী আনোয়ারা বেগম নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ