বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চীন-পাকিস্তান থেকে এল ২২৬ টন পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে দুই দিনে ২২৬ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চীন ও পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হয়েছে।

গত রোববার (১০ ডিসেম্বর) ও সোমবার (১১ ডিসেম্বর) এসব পেঁয়াজ খালাসের জন্য ছাড়পত্র দিয়েছে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। এখন আমদানিকারকরা যেকোনো পেঁয়াজ খালাস নিতে পারবেন।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সমুদ্র বন্দর থেকে কোনো দেশ থেকে উদ্ভিদজাত কোনো পণ্য এলে আমাদের কাছ থেকে ছাড়পত্র পেতে আবেদন করতে হয়। আমরা রোগবালাই ও ক্ষতিকারক কিছু আছে কি না যাচাই-বাছাই করে ছাড়পত্র দিয়ে থাকে। রোববার চীন থেকে আনা ১৬৮ টন এবং সোমবার পাকিস্তান থেকে আনা ৫৮ টন পেঁয়াজ খালাসের জন্য ছাড় দেওয়া হয়েছে।


জানা গেছে, নিজেদের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটি রপ্তানির ওপর আগামী মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত ৮ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড। এর আগে ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে দেশটি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ দেওয়া হলেও এর মধ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ