সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

১ পিস ডিমের দাম ১২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

এক হালি ডিমের দাম ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) আগামী শুক্রবারের মধ্যে (২০ অক্টোবর) থেকে এই দামে ডিম বিক্রি শুরু করবে।

আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে বিপিএ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এ তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের ২০টি স্থানে পর্যায়ক্রমে ট্রাকসেল থেকে ৪৮ টাকা হালি দরে ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাজারকে কারসাজিমুক্ত করতেই প্রথমবারের মতো খামারিদের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, ন্যূনতম চাহিদা হিসেবে বছরে মাথাপিছু ডিমের যোগান বেশি রয়েছে অন্তত ৩০টি। অথচ এ পণ্যটি দীর্ঘদিন ধরে যোগান সংকটের অজুহাতে ভোক্তাদের ভোগাচ্ছে।

বাজারে প্রভাব সম্পর্কে বিপণন কাঠামোর সিন্ডিকেট ভাঙতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তর বলছে, আলুর পর এবার ট্রাকে করে ডিম বিক্রি করা হবে।

অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, হিমাগারভিত্তিক সিন্ডিকেট চক্র আবারও সোচ্চার হচ্ছে, এটি ভেঙে দিতে হলে আমার মনে হয় হিমাগারের মালিক সমিতিও এই ধরনের উদ্যোগ নিতে পারেন। কাজেই তারা যদি ৩৬ টাকা দরে আলু বিক্রি করেন, তাহলে আমার মনে হয়, এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ