শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু

এবার ঢাকা আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। এতে অংশ নিতে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গতকাল রোববার পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে ঢাকা-লন্ডন কৌশলগত সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, প্রায় দুই বছর পর অনুষ্ঠেয় এ সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির বিষয়ে প্রাধান্য দেয়া হবে। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিবেন পররাষ্ট্রসচিব।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় এ সংলাপে যুক্তরাজ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশও এ ব্যাপারে সরকারের অঙ্গীকার ও নানা উদ্যোগের কথা তুলে ধরবে।

এ আই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ