রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ

নড়াইলে কোরআন অবমাননায় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কোরআন মাজিদ অবমাননার দায়ে অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে উপজেলার বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার যুবক হামিম মোল্যা কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত হামিম মোল্যা নামে ওই যুবক পবিত্র কোরআন মাজিদে লাথি মারে কোরআন শরীফের ওপর প্রস্রাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতী থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, অভিযুক্ত কিশোর দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, নেশাগ্রস্ত অবস্থায় সে এ ধরনের অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে ওই যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ