রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন

মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কার মসজিদুল হারামে স্থাপন করা হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি আলোকসজ্জার ইউনিট। হারামাইনের দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মসজিদুল হারাম ও এর সম্প্রসারিত অংশজুড়ে বিস্তৃত এই বিশাল আলোকব্যবস্থায় রয়েছে প্রায় ৬ হাজার ৯০০টি ঝাড়বাতি। এর পাশাপাশি ছাদ, দেয়াল, স্তম্ভ এবং মসজিদের বাইরের বিভিন্ন অংশে রয়েছে নানা ধরনের আলোকসজ্জার ব্যবস্থা।

তবে ১ লাখ ২০ হাজারের বেশি সংখ্যাটি আলাদা বাতি বা এলইডির সংখ্যা নয়; বরং সম্পূর্ণ আলোক ইউনিট বা স্থাপিত আলোকসজ্জার উপকরণের হিসাব।

মসজিদুল হারামের বিশাল এই আলোকব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। নামাজের সময়, মুসল্লিদের উপস্থিতি ও ভিড়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী আলোর তীব্রতা ও ব্যবস্থাপনা সমন্বয় করা হয়।

পবিত্র মসজিদুল হারামের স্থাপত্য, নিরাপত্তা ও মুসল্লিদের চলাচলের সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর এই আলোকব্যবস্থা পরিচালিত হচ্ছে। ফলে দিন-রাতের বিভিন্ন সময়ে মসজিদের অভ্যন্তর ও সম্প্রসারিত এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী আলোর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ