সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮


রঙিন এই দুনিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

রঙিন এই দুনিয়ায় 
কেউ আসে কেউ যায়। 
মিছে মায়ার বাঁধনে 
সুখের স্বপ্ন সাজায়। 
রঙিন এই দুনিয়ায় 
কেউ আসে কেউ যায়।
মনে হয় কত আপন 
আত্মীয় বন্ধু স্বজন 
কেউ যাবে না সাথে 
এলে বিদায় ক্ষণ।
তবু হাসো কী আশায়।
রঙিন এই দুনিয়ায় 
কেউ আসে কেউ যায় ।
দু'দিনের এই পান্থশালায়
সবাই তো একা পথিক,
আঁধার যখন নামবে চোখে
হারিয়ে যাবে দিগ্বিদিক।
মিছে সুখের এই খেলায়
বেলা ফুরায় অবহেলায়,
রঙিন এই দুনিয়ায়
কেউ আসে কেউ যায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ