শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষাক্রমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ ও সিরাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন আজিজুল উলুম মাদরাসা, রামু, কক্সবাজারের পরিচালক মাওলানা মোহছেন শরীফ। তিনি বলেছেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের হৃদয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় পাঠ্যপুস্তকে মহানবী সা.-এর জীবনী অন্তর্ভুক্তির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘শিক্ষা সিলেবাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ্য করার বিষয়ে’ শীর্ষক সেমিনার ও মহানবী (সা.)-এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোহছেন শরীফ বলেন, মরিচা ধরা এই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের হৃদয়ে ইসলামের আদর্শের বীজ বপনের জন্য পাঠ্যপুস্তকে মহানবী সা.-এর জীবনী অন্তর্ভুক্ত করা জরুরি। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব রয়েছে।

বিশিষ্ট এই আলেম বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে অনুষ্ঠানের বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী এবং প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিবের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, মহানবী সা.-এর সিরাত যেন জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়।

আলেমসমাজের সমসাময়িক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় পাশ কাটিয়ে অপ্রয়োজনীয় ও নিষ্ফল বিষয়ে নিজেদের শক্তি ও সময় ব্যয় করছেন। এমন সময়ে সিরাতকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার মতো মহৎ উদ্যোগ নেওয়ায় আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুবকে আন্তরিক সাধুবাদ জানাই।

মাওলানা মোহছেন শরীফ আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম মহানবী সা.-এর অনুপম জীবনাদর্শ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণের সুযোগ সৃষ্টি হবে।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মহিবুল্লাহ বাকী, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, লেখক, মুহাদ্দিস ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন, সমাজসেবক ও সংগঠক মনিরুজ্জামান মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন; সিনিয়র সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন, চৌধুরীপাড়ার নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী, শিক্ষাসচিব মাওলানা মুসলিম উদ্দীন; ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আজিজুল উলুম মাদরাসা, রাজারকুল, রামু, কক্সবাজারের পরিচালক মাওলানা মহসিন শরীফ; দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ; আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবদুল গাফফার খান, মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী মাওলানা আহমদ গালিব প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ