আন্তর্জাতিক ডেস্ক
মসজিদে নববীর পবিত্র রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক শেখ আল-আগওয়াত নূরি মুহাম্মদ পরিবারসহ নিজ দেশ ইথিওপিয়ায় ফিরেছেন। নিজ জন্মভূমিতে তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।
ইথিওপিয়ার আলাবা কুলিতো এলাকায় নিজ শহরে ফিরে আসা এই ধর্মীয় ব্যক্তিত্বকে স্বাগত জানাতে ডেনে কেবেলে, ওয়েরা ওরেদা এবং হালাবা আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্প্রতি পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব আয়োজনে স্থানীয় ও নগর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উস্তাদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ইসলামবিষয়ক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাঁরা শেখ নূরি মুহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মসজিদে নববীর রওজা মোবারকের চাবিরক্ষক হিসেবে মুসলিম বিশ্বের মানুষের কাছে বিশেষ পরিচিতি ও সম্মান অর্জন করেছেন শেখ নূরি মুহাম্মদ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকের সঙ্গে সংশ্লিষ্ট এই দায়িত্বের কারণে মুসলিম সমাজে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে।
সূত্র: হারামাইন আর্কাইভ
আইও/