শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী আওয়ার ইসলামের সেমিনারে জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে তাঁর সফরের অনুমতি দেয়নি সরকার। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় বর্তমান পরিস্থিতিতে তাঁর বাংলাদেশ সফরকে ঝুঁকিপূর্ণ মনে করায় শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের সমন্বয়ক ও জাতীয় উলামা আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।

সংবাদ সম্মেলনে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশ সরকার মুফতি তাকি উসমানীর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সারা দেশে কঠিন পরিস্থিতি ও অরাজকতা বিরাজ করছে। এ অবস্থায় তাঁকে এখন বাংলাদেশে না এনে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুদিন পর সফরের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। তারপরও সফরটি যথাসময়ে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন আশাও ছিল। তবে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পাঠানো একটি ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হয়। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় যেহেতু বর্তমান পরিস্থিতিতে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে, তাই শেষ পর্যন্ত সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’

মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মুফতি তাকি উসমানী ভয়েস বার্তার মাধ্যমে তাঁকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ সফরে আসবেন। সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁকে বাংলাদেশে আনার কথা জানানো হয়েছে।

এর আগে ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মুফতি তাকি উসমানীর। এসব আয়োজনের মধ্যে ছিল আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন ও দরসে বুখারি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ