
|
মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র মক্কার মসজিদুল হারামে স্থাপন করা হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি আলোকসজ্জার ইউনিট। হারামাইনের দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মসজিদুল হারাম ও এর সম্প্রসারিত অংশজুড়ে বিস্তৃত এই বিশাল আলোকব্যবস্থায় রয়েছে প্রায় ৬ হাজার ৯০০টি ঝাড়বাতি। এর পাশাপাশি ছাদ, দেয়াল, স্তম্ভ এবং মসজিদের বাইরের বিভিন্ন অংশে রয়েছে নানা ধরনের আলোকসজ্জার ব্যবস্থা। তবে ১ লাখ ২০ হাজারের বেশি সংখ্যাটি আলাদা বাতি বা এলইডির সংখ্যা নয়; বরং সম্পূর্ণ আলোক ইউনিট বা স্থাপিত আলোকসজ্জার উপকরণের হিসাব। মসজিদুল হারামের বিশাল এই আলোকব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। নামাজের সময়, মুসল্লিদের উপস্থিতি ও ভিড়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী আলোর তীব্রতা ও ব্যবস্থাপনা সমন্বয় করা হয়। পবিত্র মসজিদুল হারামের স্থাপত্য, নিরাপত্তা ও মুসল্লিদের চলাচলের সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর এই আলোকব্যবস্থা পরিচালিত হচ্ছে। ফলে দিন-রাতের বিভিন্ন সময়ে মসজিদের অভ্যন্তর ও সম্প্রসারিত এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী আলোর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |