আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল-অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরের কাছে কুসরা এলাকায় রোববার (২৬ জুলাই) ভোরে একটি মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অবৈধ ইহুদি বসতকারীরা।
ফিলিস্তিনিদের অভিযোগ, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায়। এরপর তারা নাবলুসের একটি মসজিদের দেয়ালে গ্রাফিতিতে লেখে "বেনায়াহুর প্রতিশোধ নাও"। খবর রয়টার্সের।
পরে উগ্রবাদী ওই ইহুদিরা মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়। গ্রাফিতিতে লেখা বেনায়াহু হলো ৩২ বছর বয়সী ইসরায়েলি রিজার্ভ সৈনিক বেনায়াহু মেল্লেত। তিনি ফিলিস্তিনি গ্রাম তালের কাছে এক বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।
নাবলুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম তাল-এর কাছে গত শুক্রবার (২৪ জুলাই) সশস্ত্র উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনিদের ওপর হামলা চালা
