রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

হজ মৌসুমে ভাষা-বৈচিত্র্যে অনন্য মিলনমেলা মক্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ মৌসুমে পবিত্র মক্কা যেন বিশ্ব মুসলিমের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। এ সময় আরবির পাশাপাশি বিশ্বের নানা ভাষার ধ্বনি মুখরিত হয়ে ওঠে মসজিদুল হারাম ও পবিত্র স্থানগুলোতে।

উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফারসি, বাংলা, ইংরেজি, ফরাসি, সোয়াহিলিসহ অসংখ্য ভাষায় কথা বলতে শোনা যায় হজযাত্রীদের। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের এই সমাগম মুসলিম উম্মাহর ঐক্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে।

বিভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্য থাকলেও হজের ইবাদত মুসলমানদের একই সুতোয় গেঁথে রাখে। তাওয়াফ, দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতায় এক অভিন্ন আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ ভাষাগত বাধা দূর করতে বহুভাষিক সেবা কার্যক্রম পরিচালনা করছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববির বিষয়ক জেনারেল অথরিটি ‘মানারাতুল হারামাইন’ প্ল্যাটফর্ম ও এফএম রেডিওর মাধ্যমে খুতবা ও ধর্মীয় বক্তব্য ১০টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দিচ্ছে। এছাড়া ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইড কার্ডের মাধ্যমে ৫০টিরও বেশি ভাষায় দিকনির্দেশনা ও সাংস্কৃতিক সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুবাদ কার্যক্রমের অংশ হিসেবে মসজিদুল হারামে বিভিন্ন ভাষার বই-পুস্তক, নির্দেশনামূলক ব্রোশিওর, দিকনির্দেশনা বোর্ড ও ইলেকট্রনিক স্ক্রিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি পবিত্র কোরআনের অনুবাদসহ বিভিন্ন ভাষার কপি সরবরাহ করা হচ্ছে।

পবিত্র স্থানগুলোতে বহুভাষিক ফিল্ড টিম ও স্বেচ্ছাসেবকরা হাজিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে কাজ করছেন। তারা স্বাস্থ্যসেবা, ধর্মীয় দিকনির্দেশনা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করছেন, যাতে নিরাপদ ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়।

এসব উদ্যোগ হজযাত্রীদের জন্য একটি সমন্বিত ও সহজ অভিজ্ঞতা নিশ্চিত করছে। একই সঙ্গে ইসলামের বার্তা ও মসজিদুল হারামের সেবাসমূহ সম্পর্কে তাদের উপলব্ধি আরও সমৃদ্ধ করছে।

বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের এই মহাসমাবেশ আবারও প্রমাণ করছে—মক্কা শুধু একটি পবিত্র নগরী নয়, বরং এটি মুসলিম বিশ্বের মানবিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বৈশ্বিক মিলনকেন্দ্র।

সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ