সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশদুটো জানিয়েছে—আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়ায় সোমবার (১৮ মে) থেকে ইসলামিক হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাস শুরু হবে। এ হিসেব অনুযায়ী ১০ জিলহজে ঈদুল আজহা পালিত হওয়ায় ২৭ মে নির্ধারণ করা হয়েছে উৎসবের দিন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। অপরদিকে তুরস্ক চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে আগেই ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ