
|
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া
প্রকাশ:
১৭ মে, ২০২৬, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশদুটো জানিয়েছে—আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবরে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়ায় সোমবার (১৮ মে) থেকে ইসলামিক হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাস শুরু হবে। এ হিসেব অনুযায়ী ১০ জিলহজে ঈদুল আজহা পালিত হওয়ায় ২৭ মে নির্ধারণ করা হয়েছে উৎসবের দিন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তিউনিসিয়া। অপরদিকে তুরস্ক চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে আগেই ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। জেডএম/ |