সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

হাতিমে কাবায় নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মক্কার পবিত্র মসজিদুল হারামের হাতিম বা হাজরে ইসমাইলে নামাজ আদায় মুসল্লিদের জন্য আকাঙ্ক্ষিত। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

পুরুষদের নামাজের সময়

রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত পুরুষ মুসল্লিরা হাতিমে নামাজ আদায় করতে পারেন। এ সময়টিতে সাধারণত ভিড় কম থাকে, ফলে তাওয়াফ ও অন্যান্য ইবাদতের পর শান্তভাবে নামাজে মনোনিবেশের সুযোগ পাওয়া যায়।

নারীদের নামাজের সময়

সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত নারীদের জন্য হাতিম খোলা থাকে। এই সময়ে নারীরা নিরিবিলি পরিবেশে নামাজ আদায় করতে পারেন।

তবে মসজিদুল হারাম প্রশাসন জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমের কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।

প্রবেশপথ ও সময়সীমা

হাতিমে প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো পশ্চিম পাশের প্রবেশদ্বার। প্রতিবার প্রবেশের জন্য সময়সীমা রাখা হয়েছে প্রায় ১০ মিনিট। এতে প্রত্যেক মুসল্লি নির্দিষ্ট সময়ের মধ্যে ইবাদতের সুযোগ পান, অন্যদেরও একইভাবে সুযোগ করে দেওয়া হয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ