সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পরই মৃত্যু, জানাজায় মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ইউক্রেনের এক নারী ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পরই মারা গেছেন। ওই নারীর জানাজায় শত শত মানুষের ঢল নামে। খবর খালিজ টাইমস

২৯ বছর বয়সী ওই নারীর মৃত্যুর খবর ‘জানাজাইউএই’ নামের একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে। এক্স পোস্টে জানাজা পড়ানোর কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, শুক্রবার (২৯ মার্চ) আল কাসাইস কবরস্থান মসজিদে ওই নারীর জানাজা পড়তে হাজির হয়েছেন শত শত মানুষ।

পড়ুন সমাজের অবহেলিতদের জেনারেল শিক্ষাসহ দ্বীন শেখাচ্ছে ‘দ্বীনিয়াত বধির মাদরাসা’

এর আগে ওই সংস্থাটি বৃহস্পতিবার নওমুসলিম নারীর মৃত্যু ও জানাজা নামাজের সময় জানিয়ে দেয়।

এক্স পোস্টে আরও বলা হয় ইউক্রেনীয় নারী দারিয়া কোতসারেঙ্কোর রোজারত অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারকৃত পোস্ট থেকে জানা গেছে, এই নারী দুবাইয়ে প্রথমে পর্যটক হিসেবে এসেছিলেন। তিনি চাকরি খুঁজছিলেন। কিন্তু চাকরি না পাওয়ার মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন।

পড়ুন : বিশ্বজয়ী হাফেজের দেশ বাংলাদেশে কেন আসছে না বিদেশি হিফজ শিক্ষার্থী

একটি ডকুমেন্ট থেকে জানা গেছে, দারিয়া জন্মসূত্রে খ্রিষ্টান ছিলেন। পরে গত ২৫ মার্চ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তিনি রোজা রেখেছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ