|| হাসান আল মাহমুদ ||
সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিশ্ব দরবারে গত এক যুগ ধরে সবচে বেশি পরিচিত হচ্ছে ক্ষুদে হাফেজ শিক্ষার্থীদের বিশ্ব জয়ের মহাকাব্যে । আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা গত এক যুগের প্রায় প্রতিবছরই বিশ্বচ্যাম্পিয়নসহ বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছেন। উচ্চ করছেন বিশ্ব দরবারে দেশের পতাকা। দেশের সুনাম বৃদ্ধিতে দেশের হিফজ শিক্ষার্থীরা স্মরণীয় অবদান রেখে চলছেন। তাদের অনন্য অবদানে বিশ্বমিডিয়ায় শিরোনাম হচ্ছে সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার মানুষের ‘বাংলাদেশ’।
গত এক যুগে বাংলাদেশি হাফেজদের বিশ্বজয়:
সৌদি আরব, কাতার, কুয়েত, লিবিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, মালয়েশিয়া, ভারত, বাহরাইনসহ বিভিন্ন দেশে আয়োজিত আà