বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আজ শনিবার বাদ আছর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এশার পর তার নিজ গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগরে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ