সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি ও আল-জাজিরার।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। 

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলেপ্পোতে বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানাকে বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন।

আলেপ্পো থেকে আল-জাজিরার প্রতিবেদক ওবায়দা হিত্তো জানান, প্রথম বিস্ফোরণের পর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। 

তিনি বলেন, কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণকারী গাড়ি যেতে দেখা গেছে।

আলেপ্পোর গভর্নর আজ