মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জইশ-ই-মুহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের গ্রেপ্তার-সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৭০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) ২০২৬ সালের ‘রেড বুক’-এও মাসুদ আজহারের নাম রয়েছে।

পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মাওলানা মাসুদ আজহারের অবস্থান বা গ্রেপ্তারের বিষয়ে সঠিক তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৭০ লাখ পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হবে।

এফআইএর ২০২৬ সালের রেড বুকে ১ হাজার ৮০৪ জন অত্যন্ত বিপজ্জনক ও পলাতক সন্ত্রাসীর নাম রয়েছে। তালিকায় মাসুদ আজহারের অবস্থান ১ হাজার ৪৮০ নম্বরে।

মাওরানা মাসুদ আজহারের বিরুদ্ধে ভারতে ২০০১ সালের পার্লামেন্ট হামলা, ২০১৬ সালের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলাসহ বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের কাছে তাকে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে।

পুরস্কার ঘোষণার পর মাসুদ আজহারের অবস্থান শনাক্ত ও তাকে গ্রেপ্তারের বিষয়ে পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ