
|
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ আর নেই
প্রকাশ:
০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানা যায়, আজ শনিবার বাদ আছর নরসিংদী কালেক্টরেট মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এশার পর তার নিজ গ্রামের বাড়ি শিবপুর উপজেলার জয়নগরে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূইয়া গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এমএম/ |