রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাভারে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় 'সাভার পরিবহনের' একটি পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২ টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসের অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৩ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া বাসের সিট কিছু অংশ আগুনে পুড়ে গেছে বলে জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ