রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‎বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে নিহতদের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
‎
‎সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন— শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)। তারা দুজনই বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা।
‎
‎কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজনকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎এদিকে, প্রথম দুর্ঘটনায় নিহতদের লাশ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বগুড়ার রানীরহাট এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎হাইওয়ে পুলিশ জানায়, দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুটি ঘটনাতেই সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ