নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হবে। বাদ মাগরিব আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির সংবাদ ও ছবি সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
আইও/