বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি ড. জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’

প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল।

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের ইসলামি আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত আলোচনা করেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত ইসলামি আলোচক ও দায়ী। বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক আলোচনা এবং কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। বিশেষ করে ধর্ম ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তুলনামূলক আলোচনা তার বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বের বিভিন্ন দেশে তার অনুসারী ও শ্রোতা রয়েছে।

২০১৬ সালে ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর পর তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ