মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার

শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে আজও অশান্ত গাজীপুর শিল্পাঞ্চল। দাবি আদায়ে শ্রমিকরা বিভিন্ন স্থানে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এমন পরিস্থিতিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ বিভিন্ন স্থানে এ শ্রমিক বিক্ষোভ হয়।

পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি, বাঘের বাজার এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান। অবরোধের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। এছাড়া একই দাবিতে ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন স্থানে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময় শ্রমিকরা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও জয়দেবপুর-ঢাকা মহাসড়কের তিন সড়ক এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার শ্রমিকদের আন্দোলনের মুখে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩২টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প এলাকায় ১৩ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসআরবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ