
|
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি ড. জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’ প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল। শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের ইসলামি আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত আলোচনা করেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত ইসলামি আলোচক ও দায়ী। বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক আলোচনা এবং কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। বিশেষ করে ধর্ম ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তুলনামূলক আলোচনা তার বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বের বিভিন্ন দেশে তার অনুসারী ও শ্রোতা রয়েছে। ২০১৬ সালে ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে। এর পর তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এসএইচ/ |