মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে ৫০টির বেশি দেশের মুফতি, আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিম বিশ্বের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা, ইসলামি ঐক্য প্রতিষ্ঠা এবং ফতোয়া প্রদানে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

তুরস্কের ধর্মবিষয়ক সংস্থা দিয়ানেতের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে শতাধিক প্রতিনিধি অংশ নেন। উদ্বোধন করেন দিয়ানেতের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সাফি আরপাগুশ। তিনি মুসলিম আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান এবং পারস্পরিক পরামর্শের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে মুসলিম দেশগুলোর ফতোয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট নতুন ধর্মীয় প্রশ্ন, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ভিত্তিহীন ফতোয়া প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়।

সম্মেলনে অংশ নেন সোমালিয়ার ওয়াক্‌ফ ও ইসলামবিষয়ক মন্ত্রী শেখ মুখতার রোবো আলী। সম্মেলনের ফাঁকে তিনি দিয়ানেত প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে সোমালিয়ার জাকাত তহবিল ও ওয়াক্‌ফ ব্যবস্থার উন্নয়নে দেশটির ওয়াক্‌ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং দিয়ানেতের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ