শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসার পরিচালক ও দায়িত্বশীলদের সজাগ থাকার আহ্বান ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘কোরআন-সুন্নাহ ও আকাবিরের পদাঙ্ক অনুসরণেই প্রকৃত শান্তি সম্ভব’ ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তিতে পূর্ণাঙ্গ দীন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সৌদির হিমায়িত খাদ্যপণ্য ও সী-ফুড আমদানিকারক ও পরিবেশক কোম্পানি ‘আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং’-এর স্টোরকিপার জিয়াউর রহমান ও তার দুই সন্তান, ফর্কলিফট চালক ইলিয়াস ও তার স্ত্রী এবং অপর স্টোরকিপার আলমশাহ এবং তার তার এক মাস বয়সী শিশুকন্যা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। 

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হতাহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।

বাংলাদেশের কনসাল জেনারেল বলেন, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ দ্রুত সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে কনস্যুলেট সূত্রে জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ