শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

কাতারে ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’র সাধারণ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম.সুহেল আহমদ
কাতার

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা শাখার কাতারের মজলিসে শুরার দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ জুন (শুক্রবার) বাদ এশা দোহার শায়েখ গানেম মিলনায়তনে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’র এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা মুফতি ফরিদ আহমদ ফরিদী। সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মঈনুল ইসলাম, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান, বাইতুলমাল রিপোর্ট পেশ করেন বাইতুলমাল সম্পাদক মাওলানা মূসা আবুল খায়ের।

আরো পড়ুন: মালয়েশিয়ায় জাহাজসহ ২৬ বাংলাদেশী ক্রু আটক

সংগঠনের অগ্রগতির জন্য উম্মুক্ত আলোচনা পরামর্শে অংশ নেন উপস্হিত কেন্দ্রীয় ও শাখা থেকে আগত শুরা সদস্যবৃন্দ।
পরিশেষে সভাপতির মহোদয়ের হেদায়েতি বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এনএ/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ