সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মালয়েশিয়ায় জাহাজসহ ২৬ বাংলাদেশী ক্রু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আটককৃত বালির ড্রেজার। ছবি: সংগৃহীত

আশরাফুল মামুন
মালয়েশিয়া

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি মঙ্গলবার (২ জুলাই) পেরাকের সেগারির তানজুং হান্টু থেকে ১৪.৮ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে মালয়েশিয়ার সমুদ্রসীমানায় নোঙর করা বালির ড্রেজার আটক করেছে।

পেরাক মেরিটাইম ডিরেক্টর, মেরিটাইম ক্যাপ্টেন শুকরি খোতোব জানান, চীনের ফুঝোতে নিবন্ধিত ‘চুয়ান হং ৬৮’ নামক বালি নিষ্কাশনের ড্রেজার জাহাজটি পরিদর্শনের আগে রয়্যাল মালয়েশিয়ান নেভির (আরএমএন) জাহাজ অপারেশন টিম নোঙ্গর করা অবস্থায় এটিকে পাওয়া গেছে।

আরো পড়ুন: সৌদিতে সোফার কারখানায় আগুনে পুড়ে ৩ প্রবাসীর মৃত্যু

তিনি জানান, জাহাজটি একজন ক্যাপ্টেনের নেতৃত্বে ২৬ জন বাংলাদেশী ক্রু, ২০ জন চীনা ক্রু ও একজন মালয়েশিয়ান ক্রু পরিচালনা করছিলো।

মালয়েশিয়ান মেরিটাইম পেট্রোল বোটের সদস্যরা জাহাজটি পরিদর্শন ও এর কাগজপত্র যাচাইয়ের জন্য অনুকূল স্থানে নিয়ে গিয়েছে।

জানা যায়, জাহাজের ক্যাপ্টেন মূল নথি, পোর্ট ক্লিয়ারেন্স দেখাতে পারেনি। জাহাজে যে ক্রু ছিল যার নাম জাহাজের ক্রু তালিকায় ছিল না।

পেরাক মেরিটাইম ডিরেক্টর জানান, ওই জাহাজ থেকে ৬০ ব্যারেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পাওয়া গেছে। জাহাজ এবং ক্রুদের আটক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ