রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ঈদের আগে সাত দিনেই প্রবাসী আয় এলো সাড়ে ৭২ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি মাসের (জুন) প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৭ লাখ ডলার। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৫৬ কোটি ৯৮ লাখ, ৫১ কোটি ১৭ লাখ, ৪৪ কোটি ৮৭ লাখ, ৪৯ কোটি ১৪ লাখ ও ৫৩ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি মাসের প্রবাসী আয় বেড়েছে। 

সংশ্লিষ্টরা বলছেন— ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী আয় প্রবাহ বেড়েছে।
 
এদিকে জুনের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার ডলার।

এর আগে গত মে মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ