বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

‘শিশু সাহিত্যে সিরাতের চর্চা সুন্দর আগামীর বার্তা দেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিশু কিশোরদের জন্য মাসিক নকীবের দীর্ঘ দুই দশকের ধারাবাহিক পথচলা, এই পরিবারের উদ্যোগে নকীব পদক প্রদান, জাতীয় সীরাত শিশু সাহিত্য প্রতিযোগিতা, নকীব একাডেমির আত্মপ্রকাশ, নিয়মিত সাহিত্য আসর পরিচালনা এসব কার্যক্রম সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক বড় মাইলফলক অর্জন বলে মন্তব্য করেছেন মাসিক নকীবের উপদেষ্টা ও পীর সাহেব খুলনা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ বিকেলে রাজধানীর শাহবাগে শিশু একাডেমি মিলনায়তনে মাসিক নকীব আয়োজিত সীরাত কার্নিভাল-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ নোমান, সহযোগী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে নকীব পদক ২০২৫ পেয়েছেন কবি, তাত্ত্বিক ও গবেষক মুসা আল হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব এর সম্পাদক জিয়াউল আশরাফ। এছাড়া অনুষ্ঠানে শিশু সাহিত্য প্রতিযোগিতা'২৫ বিজয়