মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৪ ফাল্গুন ১৪৩২ ।। ২৯ শাবান ১৪৪৭


চট্টগ্রামে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করেছে। নতুন মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি সদস্য হয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে। বিভাগটি থেকে মোট ১২ জন সদস্য হয়েছেন। যাদের মধ্যে ১০ জনই পূর্ণমন্ত্রী হয়েছেন। আর দুজন হয়েছেন প্রতিমন্ত্রী।

চট্রগ্রামের পর সবচেয়ে বেশি মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগ থেকে চারজন পূর্ণমন্ত্রীসহ ১১ জন সদস্য স্থান পেয়েছেন। এরপর রাজশাহী থেকে ৬ জন ও বরিশাল থেকে ৫ জন সদস্য মন্ত্রিসভার সদস্য হয়েছেন। আর সবচেয়ে কম সদস্য হয়েছেন সিলেট থেকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চট্টগ্রাম: চট্রগ্রাম বিভাগ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান মন্ত্রী হয়েছেন। আর জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন হয়েছেন প্রতিমন্ত্রী।

ঢাকা: ঢাকা বিভাগ থেকে আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম মন্ত্রী হয়েছেন। আর ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও মো. শরিফুল আলম প্রতিমন্ত্রী হয়েছেন।

রাজশাহী: রাজশাহী বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু মন্ত্রী হয়েছেন। আর এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী প্রতিমন্ত্রী হচ্ছেন।

বরিশাল: বরিশাল বিভাগ থেকে হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন। আর আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর প্রতিমন্ত্রী হয়েছেন।

খুলনা: খুলনা বিভাগ থেকে নিতাই রায় চৌধুরী মন্ত্রী হয়েছেন। আর মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগ থেকে কোন মন্ত্রী করা হয়নি। তবে প্রতিমন্ত্রী হয়েছেন ৪ জন। তারা হলেন- কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

রংপুর: রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব মন্ত্রী হয়েছেন। আর বিভাগটি থেকে প্রতিমন্ত্রী হয়েছেন ফরহাদ হোসেন আজাদ।

সিলেট: সিলেট বিভাগ থেকে দুজন সদস্য মন্ত্রিসভায় জায়গায় পেয়েছেন। তারা হলেন- আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির। তারা দুজনই পূর্ণমন্ত্রী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ