মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

‘বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পল্লীকবি জসীমউদ্দীনের পর গ্রামবাংলার চিরায়ত লোকজ উপাদান, উপমা ও রূপককে আধুনিক কবিতার মূলধারায় সার্থকভাবে প্রতিষ্ঠা করেছেন কবি আল মাহমুদ। তাই বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদ পাঠ অপরিহার্য।

আধুনিক বাংলা সাহিত্যের এ কালজয়ী কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘আল মাহমুদ কর্নার’-এ আয়োজিত বিশেষ স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সাহিত্য সংগঠন ‘কালের কলস’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদকে ছাড়া আধুনিক বাংলা সাহিত্যের শেকড় চেনা অসম্ভব। বাংলাদেশ ও আল মাহমুদ দেশ ও কবিতার রূপকে একাকার হয়ে গেছে। বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদকে বুঝতে হবে। আল মাহমুদকে বুঝলে বাংলাদেশকে বুঝা যাবে। আল মাহমুদ সেই বুনোফুল যার সুগন্ধী ও সৌন্দর্য অপরিসীম।

সভায় কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কামাল মিনা ও শিমুল পারভীন এবং কবি মঈন মুনতাসীর, তানজীনা ফেরদৌস, ফরিদুজ্জামান ও শাহাদাত সুফল।

কালের কলসের সম্পাদক আবিদ আজমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মুশফিকা নিপা।

জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. আবুল কাশেম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, ড. কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক শান্তা মারিয়া, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, কবি শাহীন রিজভী, চলচ্চিত্রকার পার্থিব রাশেদ এবং কবি ও গবেষক শামস আরেফিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ