মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৪ ফাল্গুন ১৪৩২ ।। ২৯ শাবান ১৪৪৭


‘রাজনৈতিক বেয়াদবেরা মাওলানা আব্দুল মালেক সাহেবকে চেনে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা শরীফ মুহাম্মদ ||

গত জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুহতারাম খতিব মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক সাহেব জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে দ্বীনি পথনির্দেশনার কথা বলেছেন। তার কথাগুলো ছিল পর্যালোচনামূলক, পরামর্শমূলক ও অভিভাবকসুলভ। কিন্তু এতে এক-শ্রেণির লোকজন, বিশেষত একটি বিশেষ কথিত ইসলামী দলের বক্তা অ্যাক্টিভিস্ট ও সমর্থকেরা সামাজিক মাধ্যমে বেয়াদবিপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এইসব অতি বুদ্ধিমান রাজনৈতিক বেয়াদবেরা মাওলানা আব্দুল মালেক সাহেবকে চেনে না। এরা জানে না, কোনো চেয়ার, সম্মান, পদবি কিংবা আসনের জন্য মাওলানা আব্দুল মালেক সাহেব মোটেও লালায়িত নন। তিনি এ দায়িত্বে আসতে চাননি। এবং কোনো কারনে এ দায়িত্ব ছেড়ে দিতে হলে কপালে তো দূরের কথা, তার পাঞ্জাবির কোনায়-ও একটি ভাঁজ পড়বে না। ইনশাআল্লাহ।

যারা মাওলানা আব্দুল মালেক সাহেব সম্পর্কে জবানদারাজি করছে, তারা কি তাদের শক্তি দেখাতে চায়? নাকি এসব করে নির্বাচনের আগে তারা নিজেদের বৈশিষ্ট্য ও পরিচিতিটাই পরিষ্কার করে তুলে ধরছে? হতে পারে। ভালো করে ক্ষমতায় বসার আগেই এত ক্ষমতা-মত্ততা তো ভালো জিনিস না। এসবের ফল ভালো হয় না। আল্লাহ তাআলা দেখছেন। দেশের মানুষ দেখছে। ঘোর কেটে গেলে নিশ্চয়ই বেয়াদব তক্তা বক্তা অ্যাক্টিভিস্টরা উত্তম উপায়ে বুঝতে পারবে। 

দুনিয়া শুধু ততটুকুই না, যতোটুকু এখন তারা দেখছে; দুনিয়া অনেক বড়। সাময়িক আনুকূল্য ও উত্থানের পর কত বড় প্রতিকূলতা ও বিপর্যয়ের ঝড় নেমে আসে, আসতে পারে, অতীতে এসেছে, এটা হয়তো তারা ভুলে গেছে। সময় এলে আবার মনে পড়বে।

লেখক: জ্যেষ্ঠ আলেম সাংবাদিক ও বিশ্লেষক

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ