শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তিন আসনের ফল ঘোষণা স্থগিত করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা করবে না নির্বাচন কমিশন (ইসি)। মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। আসনগুলো হলো শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। 

এর আগে ৩ ফেব্রুয়ারি আইনি লড়াই শেষে চট্টগ্রাম ও শেরপুরে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দেয় আদালত। তবে ফলাফল প্রকাশের ক্ষেত্রে শর্ত আরোপ করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক আদেশে এ নির্দেশনা দেন। 

বিএনপির ওই তিন প্রার্থী হলেন, চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী। 

সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এবং ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ঋণ খেলাপির অভিযোগে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল ইসি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উল্লিখিত তিন আসনের ফল ঘোষণা থেকে বিরত থাকবে নির্বাচন কমিশন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ