বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

রমজানে অনলাইনে শুদ্ধভাবে কোরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান উপলক্ষে অনলাইনে শুদ্ধভাবে কোরআন শেখার বিশেষ উদ্যোগ নিয়েছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ‘সহজ সূত্রে কুরআন শিখি’ শিরোনামে ২৭ পর্বের একটি ভিডিও কোর্স তাঁর ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।

শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, আগ্রহী শিক্ষার্থীরা যেন ঘরে বসেই সহজে কোরআন শিখতে পারেন, সেজন্য এই আয়োজন করা হয়েছে। এই কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি মসজিদে নববি থেকে ‘রেওয়াতে হাফস আন আছেম’ এবং তাজবিদের ওপর সনদপ্রাপ্ত।

এই কোর্সে আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয় সব বিষয় ধাপে ধাপে শেখানো হবে। প্রতিটি পর্বের শেষে বিশেষ অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের পাঠ সহজে যাচাই করতে পারেন।

ঘোষণা অনুযায়ী, রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন তারাবির নামাজের পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে ২৭ রমজানে মোট ২৭টি ভিডিও প্রকাশিত হবে। প্রতিদিন একটি করে পর্ব অনুসরণ করলে মাস শেষ হওয়ার আগেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আয়ত্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আগ্রহীদের ভিডিওগুলো পেতে তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ইউটিউব চ্যানেল youtube.com/@sheikhahmadullahofficial

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ