ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইউম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইএবি মিলনায়তনে মজলিসে শুরার অধিবেশনে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি নব মনোনীত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান।
নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল আশরাফ, এডভোকেট মনির হোসেন, আবদুল আহাদ প্রমুখ।
এনএইচ/