মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

সাহিত্য চর্চা ব্যক্তি ও সমাজের জীবনাচরণ পরিশুদ্ধ করে: অধ্যক্ষ মাসউদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের সম্যক ধারণা ছাড়া মানুষের দৃষ্টির ধোঁয়াশা ও অন্ধকার বিদূরিত করা সম্ভব নয়। লেখালেখির অধ্যবসায় ও সাহিত্যের নিয়মিত চর্চা ব্যক্তির চিন্তালোক, জীবনাচরণকে আলোকিত ও সমৃদ্ধ করে।

লেখক আব্দুল হান্নান তাপাদারের আজকের প্রকাশিত ‘আমার দেখা সৌদি আরব’ বইটি দূর আরবের একটি দেশ ও জাতির নানা অজানা তথ্য পাঠক সমাজের সামনে সহজে তুলে ধরতে সক্ষম হয়েছে। বইটি খুবই তত্ত্ববহুল ও গুরুত্বপূর্ণ। আমি এই বইয়ের সার্থক পাঠ ও লেখকের মঙ্গল কামনা করছি।

লেখক গবেষক আব্দুল হান্নান তাপাদার রচিত ‘আমার দেখা সৌদি আরব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে দরগাহ গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

লেখক-শিক্ষাবিদ অধ্যক্ষ মনজুরে মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বইয়ের ওপর আলোচনা করেন বিশিষ্ট আলেম মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্য নির্বাহী কমিটির সদস্য কবি ডা. মুহাম্মদ ফয়জুল হক, জামিয়া দারুল ফালাহ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লেখক আব্দুল হান্নান তাপাদার বলেন, ‘প্রায় ৩৫ বছরের সৌদি আরব বসবাসের অভিজ্ঞতার আলোকে সীমাহীন শ্রম ও প্রচেষ্টায় আমার দেখা সৌদি আরব বইটি রচনা ও প্রকাশনা শেষ করতে পেরে আমি আল্লাহর শোকরিয়াহ আদায় করছি।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রবাসী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মাসুদ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা সাইফুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ, দারুননাজাত মডেল মাদরাসার পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, জাতীয় শিশু কিশোর সংগঠন 'অংকুর' সিলেট শাখার পরিচালক খসরুল আলম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ