কবি ও কবিতা সম্পর্কে দেশের মানুষের মানসিকতা এবং মূল্যায়নের চরিত্র আগামী দিনে বদলাবে বলে মন্তব্য করেছেন লেখক গবেষক মুহাদ্দিস মাওলানা যাইনুল আবিদীন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কবি মিযানুর রহমান জামীল এর ‘ভোরের আজান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা যাইনুল আবিদীন বলেন, “কবিতা কেবল ছন্দে লেখা কিছু শব্দ নয়; এটি এক জাতির চেতনার প্রতিচ্ছবি, একটি প্রজন্মের চিন্তার সুর। কবি সমাজের দর্পণ—যিনি শব্দ দিয়ে হৃদয়ের ভাষা বলেন। আগামী দিনে কবিতার মাধ্যমে সমাজ পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার রুহুল আমিন বাচ্চু, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলাম, ছড়াà
