মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

আজ বিশ্ব পর্যটন দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছে। পর্যটন খাতের ব্যবসায়ীদের সংগঠন টোয়ারব (Tour Operator Association of Bangladesh) থেকেও র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মতো দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এবারের দিবসের প্রতিপাদ্য হলো: ‘টেকসই রূপান্তরের জন্য পর্যটন (Tourism for Sustainable Transformation)’, যা পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের ওপর গুরুত্ব আরোপ করে। দিবসটির লক্ষ্য হলো পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী এর উপযোগিতা ছড়িয়ে দেওয়া।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর এই দিবসটি পালন করছে। এ উপলক্ষে অনেক হোটেল, মোটেল ও রেস্তোরাঁ বিশেষ ছাড় ঘোষণা করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পর্যটন শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো হবে।”

তিনি আরও যোগ করেন, “পর্যটন শিল্পের বিকাশের ফলে পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে এবং স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ