মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ইসলামি বইমেলায় স্টল বরাদ্দের লটারি সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫–এর স্টল বরাদ্দের লটারি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি), সচিব, প্রকাশনা বিভাগের পরিচালকসহ মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অংশ নেন স্টল বরাদ্দের জন্য আবেদনকারী বিভিন্ন প্রকাশনির প্রতিনিধিরাও।

লটারির মাধ্যমে সবার সামনে স্বচ্ছ প্রক্রিয়ায় সিঙ্গেল ও ডাবল মিলিয়ে প্রায় ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়। এর আগে মেলা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা মেলার স্টল নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, হিজরি মাস রবিউল আওয়ালে শুরু হতে যাওয়া এ আন্তর্জাতিক ইসলামি বইমেলায় দেশি প্রকাশকদের পাশাপাশি পাকিস্তান, মিশর ও লেবাননের চারটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। তারা নিজেদের প্রকাশিত গুরুত্বপূর্ণ ইসলামি গ্রন্থ প্রদর্শন করবে।

আগামী ১৩ সেপ্টেম্বর বিকেলে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর থেকে মাসব্যাপী চলবে এ আয়োজন।

নব্বইয়ের দশকের শেষভাগে যাত্রা শুরু করা ইসলামি বইমেলা বর্তমানে দেশের সবচেয়ে বড় ইসলামি গ্রন্থমেলায় পরিণত হয়েছে। ইসলামি জ্ঞানচর্চা ও গবেষণার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ