মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

মাওলানা ওয়ালী উল্লাহ আরমান অনূদিত দুই বইয়ের মোড়ক উম্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলায় মাওলানা ওয়ালী উল্লাহ আরমান অনূদিত দুই বইয়ের মোড়ক উম্মোচন আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর)। বই দুইটি হচ্ছে 'আল্লাহর প্রিয় বান্দা' এবং 'ইসলামে নারীর অবদান'।

কাল বিকাল ৪টায় এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি মাওলানা মামুনুল হক (শায়খুল হাদীস, রাজনীতিবিদ ও লেখক), বিশেষ অতিথি, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী (প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ), বিশেষ অতিথি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ (বিশিষ্ট ব্যবসায়ী ও খতিব, যমযমনূর জামে মসজিদ)।

এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসাবে থাকবেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম (খতিব, গুলশান সোসাইটি জামে মসজিদ, ঢাকা), মাওলানা ওবায়দুল্লাহ আযহারী (সত্ত্বাধিকারী, মাকতাবাতুল আযহার), মাওলানা রুহুল আমিন সাদী লেখক (আলেমেদীন ও সংগঠক), মাওলানা আব্দুল্লাহ আল ফারুক (লেখক, অনুবাদক ও সম্পাদক), মুফতি রেজাউল করিম আবরার (আলেম, লেখক ও সংগঠক), মাওলানা কামরুল হাসান (ব্যবস্থাপনা পরিচালক, ইসলামিয়া কুতুবখানা), মাওলানা হাবিবুল্লাহ রুমী (সংগঠক ও লেখক), মাওলানা সালেহ আহমদ আজম (আলেমেদীন ও বিশিষ্ট ব্যবসায়ী)

মোড়ক উম্মোচনে সভাপতিত্ব করবেন মুফতি এনায়েতুল্লাহ (সহকারী সম্পাদক, বার্তা ২৪.কম) এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন মুফতি তোফায়েল গাজালী (সহসম্পাদক, দৈনিক যুগান্তর)।

লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান অনুষ্ঠান উপভোগ করতে সবাইকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ