মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরোনো শহর এলাকায়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায়, আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসি–কে আটক করে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি পুলিশের তরফ থেকে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, আল-আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। একইসঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশও বেড়েছে।

পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে মুসলিমদের মাঝে। এর আগে, জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন।

এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, আল-আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে। দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। সংগঠনটি অভিযোগ করেছে, রমজানকে সামনে রেখে মসজিদে লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেয়া হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ